Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘না’ ভোটের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

Bangla FMbyBangla FM
২:১২ pm ০৩, সেপ্টেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

সদরুল আইন:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ রেখে অর্থাৎ একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান আনাসহ একগুচ্ছ সংশোধনী ভেটিং করে দেয়ার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে আরপিও সংশোধনের গেজেট প্রকাশ করা হবে।

মঙ্গলবার রাতে কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, আরপিও (সংশোধন) খসড়া অধ্যোদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মন্ত্রণালয়ে পাঠানোর জন্য আরপিও ও আচরণবিধি সংশোধনের অনুমোদন দিয়ে রেখেছে কমিশন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে জানিয়েছেন, ‘না’ ভোটের বিধান করা, আইনশৃঙ্খলা বাহিনীর সজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, সম ভোটের ক্ষেত্রে লটারি প্রথা বাতিল, ভোটের ৪৫ দিন আগে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসি অধীনস্ত করা।

নির্দেশনা না মানলে সরাসরি শাস্তির বিধান, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলসহ একগুচ্ছ সংশোধনী আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আইন সংস্কার নিয়ে মাসখানেক ধরে দফায় দফায় পর্যালোচনা করে ইসি। এরপর আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে ইসি, যাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়।

আইন মন্ত্রণালয়ের ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন হবে। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবে।

অপরদিকে মন্ত্রণালয়ের সায় পাওয়ার পর আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করবে ইসি

 

Tags: 'না' ভোটের বিধানআইন মন্ত্রণালআরপিও সংশোধনইসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান
  • ঈদের দিনে নিজের বিয়ের খবর জানালেন নীলাঞ্জনা নীলা
  • নিভে গেল ছোট্ট জুবায়েরের জীবন, অপূর্ণ রইল নতুন জামা-জুতোর স্বপ্ন
  • স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম