Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে কার্যকর পদক্ষেপের আহ্বান এনসিপির

Bangla FMbyBangla FM
৩:৪০ pm ৩১, অগাস্ট ২০২৫
in রাজনীতি
A A
0

 

জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, “জাপার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এর আগে একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীও আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানায়।

জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিল। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে।”

তিনি আরও জানান, অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। পুরোনো ভোট পদ্ধতিতে কেন্দ্র দখল ও অনিয়ম হয়, তাই নতুন পদ্ধতিতে নির্বাচন হলে এসব বন্ধ হবে।

ডা. তাহের বলেন, “যেসব বিষয়ে মতভেদ রয়েছে, সবাই মিলে বসে তা নিরসন করতে হবে। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তখন যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে, তারা সুযোগ পাবে।”

Tags: এনসিপিজাপার সাংগঠনিক কার্যক্রম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে বোরো মৌসুমের ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের নকশা
  • আজ রাতে ইরানে কি পারমাণবিক হামলা হবে
  • কাপ্তাইয়ের স্বপ্নভঙ্গ ১৪তম ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন রাঙ্গামাটির সদর
  • ‎ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা
  • রাবির সাবেক উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম