Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাজিরায় কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

Bangla FMbyBangla FM
৪:৩৯ pm ২৭, অগাস্ট ২০২৫
in অপরাধ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় খবির সরদার (৫৫) নামে এক কৃষকদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খবির সরদার স্থানীয় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও ওই গ্রামের ইউনুস সরদারের ছেলে। একসময় ঢাকায় সিএনজি চালালেও বর্তমানে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের ইমামকে ঘিরে গ্রামে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। ইমাম সাহেবের পক্ষ নেওয়ায় খবির সরদারের সঙ্গে আলমাছ সরদারের বিরোধ তৈরি হয়। এর জের ধরে রাতে বাড়ি ফেরার পথে আলমাছ ও তার সহযোগীরা খবির সরদারের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করে পুকুরপাড়ে ফেলে রেখে যায়। পরে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই দানেশ সরদার অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম