Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অক্টোবরে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর আশাবাদ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উদ্যোগে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৫৮ am ২৫, অগাস্ট ২০২৫
in জাতীয়
A A
0

স্টাফ রিপোর্টার:


বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অক্টোবরের মধ্যেই সরাসরি ফ্লাইট চালুর আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি জানিয়েছেন, পাকিস্তানের এয়ারলাইনস ফ্লাই জিন্নাহ ঢাকার সঙ্গে সরাসরি আকাশপথ চালু করবে। আর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বেসরকারিকরণ সম্পন্ন হলে তারাও ঢাকা রুটে ফ্লাইট শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

রোববার (২৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

একইদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে স্বাভাবিক পর্যায়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। বিগত সরকারের সময় ইচ্ছাকৃতভাবেই দ্বিপক্ষীয় সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। আমরা চাই পারস্পরিক সম্মান, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাক।”

অমীমাংসিত বিষয়গুলো প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দুই পক্ষই নিজ নিজ অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তবে অগ্রগতি হয়েছে এই অর্থে যে, এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে—এ ব্যাপারে দুই দেশ একমত হয়েছে।

এদিকে বৈঠকের পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের দুঃখ প্রকাশের বিষয়টির প্রতি পাকিস্তানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “আমি একমত না। একমত হলে তো তাদের মতো করে সমস্যার সমাধান হয়ে যেত।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয়
  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা জানাল জাতীয় পার্টি
  • বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি
  • আখাউড়ায় প্রায় ৪ কোটি টাকার অবৈধ পণ্য ধ্বংস
  • শুক্রবার নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম