Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তথ্য গোপন করে পদ নেওয়ায় ছাত্রদল থেকে অব্যাহতি

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ১৭, অগাস্ট ২০২৫
in ক্যাম্পাস
A A
0
নীলফামারীর ডিমলায় শহীদ জিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিতে পদ পেয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একসময়ের নেতা হাফিজার রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় তুমুল সমালোচনা। এই সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাকে অব্যাহতি প্রদান করেছে জেলা ছাত্রদল।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে কলেজ শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই ওই দিন বিকেলেই নীলফামারী জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে হাফিজার রহমানকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক (মোজাম) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৬ আগস্ট শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমানের বিরুদ্ধে পরিচয় গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।”
এর আগে ডিমলা উপজেলা ছাত্রদলের ফেসবুক আইডিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট শহীদ জিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মেহেদী হাসানকে সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা হাফিজার রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
জানা গেছে, হাফিজার রহমান ২০২৩ সালে ৭নং খালিশা চাপানি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরিচয় গোপন করে ছাত্রদলের কমিটিতে পদ গ্রহণ করায় হাফিজার রহমানকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা সভাপতি পদ প্রত্যাশী সেলিম ইসলাম সাগরের সুপারিশে জেলা ছাত্রদলের নেতারা এ কমিটি ঘোষণা করেছিলেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাকে অব্যাহতি দেয়া হয়।”
ছাত্রদল নেতা সেলিম ইসলাম সাগর অভিযোগের বিষয়ে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হাফিজার রহমান ছাত্রলীগের কমিটিতে ছিলেন এ বিষয়টি তার জানা ছিল না। কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও তিনি কোনো সুপারিশ করেননি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা নেতৃবৃন্দ দ্রুত পদক্ষেপ নিয়ে হাফিজার রহমানকে অব্যাহতি প্রদান করেন।
এ বিষয়ে হাফিজার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ থাকায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম