বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনায় দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।
এর আগে, মঙ্গলবার রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন জ্যাকবসন। ওই বৈঠকে কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক সংলাপের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
গত সোমবার তিনি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও বৈঠক করেন।

