Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে ৩টি গেটের ১৩ টি তালা ভেঙ্গে দোকানে চুরি

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ২২, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি 

টাঙ্গাইলের গোপালপুরে তিনটি নিরাপত্তা গেটের ১৩টি তালা ভেঙ্গে একটি বিকাশের দোকানে চুরি হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়খালি বাজারে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত দোকানী ডাক্তার মালেক জানান, বড়খালি বাজারে দীর্ঘদিন ধরে তিনি একটি দোকানে ঔষুধ বিক্রির পাশাপাশি বিকাশের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের ন্যায় ওই রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ী চলে যান। সকালে বাজারে গিয়ে দেখেন, তার দোকানের তিনটি নিরাপত্তা গেটের ১৩ টি তালা ভেঙে নগদ ৪৩ হাজার টাকা, ঔষধপত্র ও মোবাইল সেট চুরি হয়েছে। 

স্থানীয় সচেতন মহল জানান, এ বাজারে কোন নৈশ প্রহরী না থাকায় চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে বাজারে নৈশ প্রহরীর প্রয়োজন। 

থানা পুলিশ জানায়, সারারাত পুলিশ উপজেলার প্রতিটি এলাকা ও বাজারে টহল ডিউটি করে থাকে। পুলিশের গাড়ী এক এলাকা থেকে যখন অন্য এলাকায় যায় তখন চোরচক্র নৈশ প্রহরী বিহীন এলাকা ও বাজারে চুরির ঘটনা ঘটায়। এ জন্য প্রতিটি বাজারে নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হলে চুরিরোধ করা সহজ হবে এবং চোরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে।

এদিকে সকালে জামায়াত মনোনীত টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য পদপার্থী মাওলানা হুমায়ুন কবীর বড়খালি বাজারে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম