Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে দিনে দুপুরে আবাসিক ভবনে ডাকাতি, ২ জন আটক

Bangla FMbyBangla FM
১২:২৭ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে `ডাকাতি’তে অংশ নেওয়া দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবন মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তার নাম লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।
গ্রেপ্তাররা হলেন, বায়েজিদ ও আকাশ। তারা দুজনই ওই বাসায় কাজ করতেন।

জানা গেছে, ডাকাতিতে অংশ নেওয়া এক যুবক ওই ভবনে আগে গৃহকর্মীর কাজ করতেন। পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতি করা হয়েছে। সকাল ১১টার দিকে তারা ওই ভবনে প্রবেশ করেন। একপর্যায়ে চিৎকার-চেচামেচি শুনে স্থানীয়রা ১২টার পরে ৯৯৯-এ ফোন করে বাসার বাইরে রক্ত দেখা গেছে এবং শোরগোলের ঘটনা জানান। এরই মধ্যে তিন ডাকাত পালানোর সময় একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা।

এরপর বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা হাজির হন। সেনাবাহিনীও একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুর সোয়া দুটার দিকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে পাঁচ মিনিট ধরে অভিযান চালিয়ে আরও এক ডাকাতকে আটক এবং জিম্মিদশা থেকে লোকমান হাকিমকে উদ্ধার করে।

অভিযান শেষে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় কেউ মারা যাননি। তবে একজন আহত হয়েছেন। তিনি ডাকাতির কবলে পড়া বাড়ির মালিক।’

ডাকাতি করতে যাওয়া লোকজন ওই ভবনে কাজ করতেন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘যা বুঝতে পারছি- ডাকাতির উদ্দেশেই তারা বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশে করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো। একটা অপারেশন শেষ হয়েছে মাত্রা। তদন্ত শুরু হবে, তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উদঘাটন করার চেষ্টা করবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডাকাতদের একজন ভিকটিমকে বাথরুমে বন্দি করে রাখে। তখন ভিকটিমকে উদ্ধার এবং চক্রের সদস্যকে গ্রেপ্তার করার জন্য সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়েছে।’

ওই বাড়ির মালিক আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত কিনা-জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়ির মালিক আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
  • পদোন্নতির দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অবরুদ্ধ
  • ব্যবসা থেকে বঞ্চিত স্থানীয়রা, আড়াই কোটি টাকার মার্কেট উদ্বোধনের অপেক্ষায়
  • ইয়াবাসহ নারী গ্রেফতার
  • ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ৮

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম