Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শহীদ রাব্বী মিয়ার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

Bangla FMbyBangla FM
৭:১৪ am ২১, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে “এক শহীদ, এক বৃক্ষ” স্লোগানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া  গ্রামে শহীদ রাব্বী মিয়ার স্মরণে একটি নিমগাছ রোপণ করা হয়। একইসঙ্গে তার কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ রাব্বী মিয়া ২০০২ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে শহীদ হন। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। তাঁর পিতা মো. আব্দুর রহিম এবং মাতা মোছাঃ রাজিয়া বেগম।

উক্ত কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ, জামালপুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধে সমর্থন দেওয়া প্রতিটি দেশকে জবাবদিহির আওতায় আনতে হবে: ইরাভানি
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
  • শরীয়তপুরে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা
  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • যুগ যুগ ধরে সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম