Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় উন্মুক্ত কবর: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন

Bangla FMbyBangla FM
১২:৩১ pm ২০, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

 কাপাসিয়া (গাজীপুর ) প্রতিনিধি: এস এম মাসুদ 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কোটি টাকা ব্যায়ে উন্মুক্ত কবর স্থাপন করেছেন প্রবাসী এক যুবক। মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে এলাকায় আলোচনা এসেছেন তিনি।

এই ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ নিয়েছেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামের প্রবাসী ফারুক ফকির। তিনি নিজ উদ্যোগে কাপাসিয়া গ্রামে গড়ে তুলেছেন ‘উন্মুক্ত কবর’—একটি অনন্য চিন্তা ও মূল্যবোধের প্রতীক মনে করছেন স্থানীয়রা। ফারুক মনে করেন, আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় এমনভাবে নিমজ্জিত থাকি যে, মৃত্যুর বাস্তবতা প্রায় ভুলেই যাই। অথচ মৃত্যু অবশ্যম্ভাবী, প্রত্যেককেই একদিন পৃথিবী ছাড়তে হবে। তিনি বলেন, “আমি চাই মানুষ এই কবরগুলো দেখে যেন জীবনের স্বার্থকতা, সময়ের মূল্য ও নৈতিকতা নিয়ে নতুন করে ভাবতে শেখে। এজন্যই এই উদ্যোগ।”ফারুক জানান, তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামের সন্তান। বাবা সিরাজুল ইসলাম (ফকির) একজন স্কুল শিক্ষক ছিলেন এবং মা আয়শা আখতার পারভীন একজন গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ছোটবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন।বিদেশে পাড়ি দিয়ে জীবনের প্রয়োজনে অর্থ উপার্জন করেন এবং গড়ে তোলেন নিজস্ব ব্যবসা। কিন্তু সেই শৈশবের স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াত। অবশেষে বিদেশের উপার্জিত অর্থে তিনি এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেন এবং সেই রাস্তার পাশেই গড়ে তোলেন উন্মুক্ত কবরস্থান।

কাপাসিয়া গ্রামের নওয়াব এন্টারপ্রাইজ মালিক রুবেল মিয়া (৪৫) বলেন, দশ কাঠা জমির উপর নির্মিত এই উন্মুক্ত কবরস্থানে রাখা হয়েছে প্রকৃত মাপের ছোট ছোট কবর। আগ্রহী কেউ চাইলে কবরের পাশে বসে নিজের মতো করে সময় কাটাতে পারবেন। প্রতিদিনই বহু মানুষ এই স্থাপনাটি দেখতে আসছেন।কাপাসিয়া মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফ বলেন—“এটা অত্যন্ত ভালো ও সময়োপযোগী একটি উদ্যোগ। আমি শুনে খুশি হয়েছি। এখন যে কেউ, বিশেষ করে হতদরিদ্ররা, বিনা খরচে এখানে মরদেহ দাফনের সুযোগ পাবে। 

গাজীপুর কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান বাবুল বলেন—“প্রবাসী ফারুকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি কেবল মানবিক উদাহরণই নয়, বরং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপকারে আসবে। 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে হত্যার অভিযোগ
  • রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম