Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত

Bangla FMbyBangla FM
৬:৪৩ am ১৪, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

নিজস্ব প্রতিবেদক :

বান্দরবানের চিম্বুক সড়কের রাংলাই হেডম্যান পাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিনজনই রাংলাই হেডম্যান পাড়ার বাসিন্দা। তারা হলেন—

  • তুমলে ম্রো (১৭), রেংথেন ম্রোর কন্যা
  • উরকান ম্রো (৭১), মৃত পারাও ম্রোর স্ত্রী
  • রওলেং ম্রো (৩৫), মৃত মেরাও ম্রোর স্ত্র

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পাড়ার পাশেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে বিদ্যুতায়িত তার ছড়িয়ে পড়ে আশপাশে। সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন তিন নারী। তাদের মধ্যে একজনকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। বাকি দুইজনের মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে।

১২ মাইল বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন,

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
তিনি জানান,

“পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, পুরনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ লাইন নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। পাহাড়ি এলাকায় বিদ্যুৎ লাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণে অবহেলা ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন অনেকে।

Tags: দুর্ঘটনাবান্দরবানবিদ্যুৎস্পৃষ্টবিস্ফোরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
  • কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা
  • সৈয়দপুর রেলওয়ে কারখানায় তার চুরি করায় কর্মচারী আটক
  • গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম