Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ইতালি-নেদারল্যান্ডসসহ নিশ্চিত ১৫ দল, বাকি ৫ কে?

Bangla FMbyBangla FM
৯:৫৮ am ১২, জুলাই ২০২৫
in খেলাধুলা
A A
0

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে উন্মাদনা বাড়ছে দিন দিন। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে অংশগ্রহণকারী ১৫টি দলের নাম। নতুন করে ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি, যা তাদের ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক অর্জন। তাদের সঙ্গে এই কোয়ালিফায়ার থেকেই বিশ্বকাপের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস।

২০২৬ সালের এই আসরটি আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ ব্যবস্থাপনায়। স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা স্বাভাবিকভাবেই শুরুতেই জায়গা নিশ্চিত করেছে।

২০২৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে সুপার এইটে উঠেছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ—তারা সবাই ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা পেয়েছে। অন্যদিকে, সুপার এইটে উঠতে না পারলেও ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা তিনে থাকায় বিশ্বকাপ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

উত্তর আমেরিকার প্রতিনিধিত্ব করছে কানাডা, যারা আমেরিকাস রিজিওনাল ফাইনাল জিতে জায়গা করে নিয়েছে মূল আসরে। ২০২৪ সালে প্রথমবার অংশ নিয়ে নজর কাড়ে দলটি।

এ পর্যন্ত নিশ্চিত হওয়া ১৫টি দেশ হলো: ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

বাকি পাঁচটি দল উঠে আসবে দুটি অঞ্চলভিত্তিক বাছাইপর্ব থেকে। আফ্রিকান কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে জিম্বাবুয়েতে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। অংশ নিচ্ছে বতসোয়ানা, কেনিয়া, মালাউই, নামিবিয়া, নাইজেরিয়া, তানজানিয়া, উগান্ডা এবং স্বাগতিক জিম্বাবুয়ে। এখান থেকে উঠবে দুইটি দল।

অন্যদিকে, এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মিলিত বাছাইপর্ব হবে ওমানে ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জাপান, কুয়েত, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি ও সামোয়া। এখান থেকে তিনটি দল সুযোগ পাবে মূল আসরে।

১৭ অক্টোবরের মধ্যেই জানা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ ২০ দলের নাম। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই অপেক্ষায়, নতুন কোনো চমক তাদের অপেক্ষায় আছে কি না!

Tags: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম