Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযান, ইয়াবাসহ ব্যবসায়ী আটক

Bangla FMbyBangla FM
৪:০৭ pm ০৯, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. জিল্লুর শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৮ ইয়াবাসহ আটক করেছেন। জিল্লুর শেখ চন্দনী গ্রামের মো. মতিয়ার শেখের ছেলে। আটকের ঘটনায় এসআই কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১০। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. জিল্লুর শেখকে তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা বড়ি ও ১টি বাটন মোবাইল জব্দ করেন যৌথ বাহিনী। মো.জিল্লুর শেখ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার উক্তি দিয়েছেন। এলাকায় মাদকের একটি বড় চক্রের সাথে সে জড়িত এবং মানুষ তাকে ইয়াবা জিল্লু বলেই জানেন।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, যৌথ বাহিনীর অভিযানে জিল্লুর শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ২৮ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags: যৌথ বাহিনীর অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় বিনা উদ্ভাবিত তিল চাষের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত
  • নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট আর কাটতে দেওয়া হবে না: ইশরাক
  • মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
  • সিলেটের কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম