Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

Bangla FMbyBangla FM
১১:৩৩ am ০৭, জুলাই ২০২৫
in অপরাধ
A A
0

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে রাজনৈতিক সহিংসতা মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঘোড়াঘাট উপজেলার চাটশাল সোনার পাড়ার মিনহাজুল ইসলাম বাবু (৪০) ও রঘুনাথপুর গ্রামের ফারুক খন্দকার (৪৮)। মিনহাজুল ইসলাম ২ নম্বর পালশা ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ফারুক খন্দকার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তাঁদের হাতে ছিল লাঠি, রড, ধারালো অস্ত্র ও পেট্রলবোমা। একপর্যায়ে পেট্রলবোমা ছুড়ে মারার ঘটনাও ঘটে, এতে শিক্ষার্থীসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হন।
এসময় আন্দোলনের অন্যতম আয়োজক সহিদ শেখ এবং মো. রাফিককে গুরুতরভাবে মারধর করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার তদন্তে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য তাঁদের গ্রেপ্তার করে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।”

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম