Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাণ্ডারিয়ায় নারীর রহস্যজনক মৃত্যু, ছেলের বিরুদ্ধে নির্যাতন মামলায় গ্রেফতার

Bangla FMbyBangla FM
৭:৩৫ am ০৬, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

মো: মনিরুজ্জামান, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে রহস্যজনকভাবে মারা যাওয়া দুলিয়া বেগমের (৫৩) মৃত্যুর ঘটনায় তার ছেলে মো. সোহেল আকনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৪ মে দুপুরে নিজ বাড়ি থেকে দুলিয়া বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভাণ্ডারিয়া থানা পুলিশ। মৃত্যুর কয়েকদিন আগেই তিনি ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলাটি (সিআর মামলা নং-১৮৩/২০২৫) বর্তমানে বিচারাধীন। এতে দণ্ডবিধির ৩২৩, ৩৭৯, ৩৮০ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, কিডনিজনিত রোগে আক্রান্ত দুলিয়া বেগম চিকিৎসার খরচ চালাতে একটি মিশুক গাড়ি কেনেন। তার মাদকাসক্ত ছেলে সোহেল আকন জোরপূর্বক তার কাছ থেকে ৫০ হাজার টাকা, মোবাইল ফোন ও মিশুক গাড়ি ছিনিয়ে নেন। পুত্রবধূ মোসা. লিজা আক্তার দুলিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নেওয়ারও অভিযোগ রয়েছে।

সোহেল আকন ও তার স্ত্রীর নির্যাতনে দুলিয়া বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং মৃত্যুর কিছুদিন আগে আদালতের শরণাপন্ন হন। মৃত্যুর ঘটনা আত্মহত্যা না পরিকল্পিত হত্যা—তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) মামলার ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশ সোহেল আকনকে গ্রেফতার করে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার
  • মাটিরাঙ্গায় ধলিয়া খালে মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা
  • নওগাঁয় হসপিটালের ভিতরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা
  • লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম