Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েল সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

Bangla FMbyBangla FM
৬:৫৩ am ০৬, জুলাই ২০২৫
in বিশ্ব
A A
0

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৫ জুলাই) আশুরার প্রাক্কালে তেহরানের ইমাম খোমেনি মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাকে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে খামেনিকে মুসল্লিদের শুভেচ্ছা জানাতে এবং দেশাত্মবোধক সংগীত গাওয়ার জন্য ধর্মীয় নেতা মাহমুদ করিমিকে উৎসাহ দিতে দেখা যায়।

সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের বিমান হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও বিমান হামলা চালায়। সংঘাতকালীন সময় খামেনি জনসমক্ষে আসেননি, বরং টেলিভিশনে প্রচারিত হয় তার তিনটি পূর্ব-রেকর্ড করা ভিডিও বার্তা। এতে গুজব ছড়ায় তিনি গোপন বাঙ্কারে রয়েছেন।

তবে শনিবারের সরাসরি উপস্থিতি সে গুজবের অবসান ঘটায় এবং ইরানিদের মধ্যে স্বস্তি ফেরায়।

প্রসঙ্গত, গত ২৬ জুন এক ভিডিও ভাষণে খামেনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।” ওই ভাষণের পরই যুদ্ধবিরতিতে পৌঁছায় তেহরান ও তেলআবিব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌচোষা বিওপি উদ্বোধন, সীমান্তে নজরদারি বাড়ল
  • রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
  • দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
  • প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজ
  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম