Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসারাঙ্গার ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশ, রেকর্ড গড়ল শ্রীলঙ্কা

news room1bynews room1
৪:২২ pm ০২, জুলাই ২০২৫
in খেলাধুলা
A A
0

স্পোর্টস ডেস্ক

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লক্ষ্য ছিল ২৪৫ রানের। ৩০০ বলের তাড়ায় ১ উইকেটে ১০০ রান তুলে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। অথচ মুহূর্তের মধ্যেই সব হিসাব-নিকাশ ওলট-পালট। হাসারাঙ্গা-মেন্ডিসের ঘূর্ণিতে মাত্র ২৫ বলের ব্যবধানে ৫ রানেই ৭ উইকেট হারায় টাইগাররা। যা ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পতনের সবচেয়ে কম রানের লজ্জাজনক রেকর্ড।

এর আগে ওয়ানডেতে এক ইনিংসে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পতনে সবচেয়ে কম রানের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের। ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল তারা। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেল বাংলাদেশ।

জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। শান্তর উইকেট হারালেও শতরান ছুঁয়ে ফেলেছিল টাইগাররা মাত্র একটি উইকেট হারিয়ে। কিন্তু এরপর শুরু হয় ধস। বিশেষ করে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের সামনে দাঁড়াতেই পারেননি টাইগার ব্যাটাররা।

হাসারাঙ্গা ৪ উইকেট ও কামিন্দু নেন ৩ উইকেট, যার অধিকাংশই আসে ওই ভয়াবহ ২৫ বলের সময়টায়।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ৬.১ ওভারে মাত্র ২৯ রানে হারায় ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও কুশাল মেন্ডিসের ৬০ রানের জুটি দলের ভিত্তি গড়ে দেয়।

আসালাঙ্কা এরপর একে একে লিয়ানাগে (২৯), মিলান রত্নায়েকে (২২) ও হাসারাঙ্গা (২২)-এর সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। ১২৩ বল খেলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন আসালাঙ্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

বল হাতে বাংলাদেশ দলের সেরা পারফর্মার ছিলেন তাসকিন আহমেদ। ৮ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। তরুণ তানজিম হাসান সাকিব শিকার করেন ৩ উইকেট, ৪৬ রানে। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।

স্কোর:

শ্রীলঙ্কা: ২৪৪/১০ (৪৯.১ ওভার)

আসালাঙ্কা ১০৬, কুশাল মেন্ডিস ৪৫; তাসকিন ৪/৪৭, তানজিম ৩/৪৬

বাংলাদেশ: (শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত) ১০০/১ থেকে ১০৫/৮

Tags: ক্রিকেটবাংলাদেশশ্রীলঙ্কা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২৫ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
  • ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন: ডোনাল্ড ট্রাম্প
  • চোরকে দিয়ে ১ কিলোমিটার রাস্তা ঝাড়ু দেয়ালেন এলাকাবাসী
  • আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
  • শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম