Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তারেক রহমানের বিরুদ্ধে ১৭ বছরে দুর্নীতি প্রমাণ করা যায়নি: নজরুল ইসলাম খান

Bangla FMbyBangla FM
১০:২৯ am ০২, জুলাই ২০২৫
in রাজনীতি
A A
0


গত ১৭ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “এ দেশের জনগণ জানে কারা স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা করেছে, আর কারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। লাখ লাখ মামলা দিয়ে যারা গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চেয়েছে, তা জনগণের অজানা নয়।”

তিনি আরো বলেন, “অনেকেই তারেক রহমানকে দানব বানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু গত ১৭ বছরে তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি।”

বিএনপির নেতাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “আমাদের কেউ যদি অপরাধ করে, আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত। ইতোমধ্যে দলে যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আমরা সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছি।”

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: তারেক রহমানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস
  • নওগাঁয় পারিবারিক বিরোধে দুই নারী গুরুতর আহত
  • বান্দরবানে মৈত্রী পানিবর্ষণ ও সাংস্কৃতিক ছন্দে পাহাড়জুড়ে উৎসবের ঢেউ
  • ফের জটে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপন
  • পঞ্চগড়ে প্রতিবেশির বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম