Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙামাটিতে মেয়াদ উত্তীর্ণ যানবাহন বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Bangla FMbyBangla FM
৭:৪৭ am ০২, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মিকেল চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

পর্যটননগরী রাঙামাটিতে পরিবেশবান্ধব ও নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে ইকোনমিক লাইফ উত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধে আশু করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ লা জুলাই)  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান, রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন খন্দকারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন খাতের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাঙামাটির পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ সড়কে মেয়াদোত্তীর্ণ বা অচল যানবাহনের চলাচল দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তোলে। ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহনগুলো শুধু সড়ক নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং পরিবেশ ও পর্যটন খাতের সুনামেও নেতিবাচক প্রভাব ফেলছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে শিগগিরই বিস্তৃত অভিযানে নামা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় অংশগ্রহণকারী সকল পক্ষ আগামীতে নিরাপদ ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে জাতীয় ফল মেলা ও ফল প্রদর্শনীর উদ্বোধন
  • শেরপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক
  • ​ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিশাল মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুশইনের আশঙ্কায় সীমান্তে সতর্ক বিজিবি
  • পানিবন্দি পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে নাগেশ্বরীর ইউএনও

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম