Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, আসামি ৩০ জন

Bangla FMbyBangla FM
৬:০৮ am ৩০, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0


জুলাই গণঅভ্যুত্থানকালে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, শুনানির পর অভিযোগ আমলে নেওয়া হবে।

এর আগে, মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এতে আবু সাঈদের হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততার তথ্য উঠে আসে।

আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল এবং শুনানির জন্য ২৬ জুন দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন, বি এম সুলতান মাহমুদ ও এস এম মঈনুল করিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রাশেদুল হক খোকন ও দেলোয়ার হোসেন সোহেল।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরও কয়েকজন সহযোগিতা ও উসকানির ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে চারজন ইতোমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন।

Tags: অপরাধআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালপ্রশাসনশহীদ আবু সাঈদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈশাখের রঙে, গানে-উৎসবে বেরোবিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
  • ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ
  • আমতলীতে ট্রাক–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩
  • দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
  • বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম