Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

Bangla FMbyBangla FM
৯:৫৪ am ২৯, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0


“বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কীভাবে এড়াতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পৌর প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক সদস্য। তারা বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা কার্যক্রম হাতে নিয়েছে।

অভিযানে অংশ নেয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে—ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগার, বিডি ক্লিন, ক্লিন রিভার, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, ভিবিডি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও গার্ল ইন রোভার।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “বর্তমানে আমরা ডেঙ্গু ঝুঁকির মধ্যে আছি। দেশের বিভিন্ন জেলায় মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা চাই, ঝালকাঠিতে কেউ যেন ডেঙ্গুতে মারা না যায়। এজন্য সবাইকে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।”

পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, “জনসচেতনতা এবং স্থানীয় অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধের মূল শক্তি। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চা-বাগানের মিষ্টি গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘চা গরম’
  • এই দেশ আমাদের, অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল
  • জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার
  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম