Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে আগুনে পুড়ল চারটি ঘর, দুই পরিবারের ১০ লাখ টাকার ক্ষতি

Bangla FMbyBangla FM
১২:৪২ pm ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরানীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাড়ার মৃত ওসমান গণির ছেলে মতিউল মন্ডল (৬০) এর সেমিপাকা ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার দুটি ঘরে। ঘরের ভেতরে থাকা ধান, আসবাবপত্রসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া পাশে থাকা তার ভাই হাফিজুল মন্ডল (৫৫) এর খড় ও টিনের চালা ঘর দুটি আগুনে ভস্মীভূত হয়। এতে ওই দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করেছেন।

ঘটনার পর সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মাজেদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা যাবে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম