Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংবাদ প্রকাশে স্বেচ্ছাসেবক দল নেতার হুমকি, সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ

Bangla FMbyBangla FM
১০:৩৬ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

মনির হোসেন, বেনাপোল:
বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের ওপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষীকে মোবাইল ফোনে হুমকি ও গালিগালাজ করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সবুর হোসেন। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শার্শার সাংবাদিক সমাজ।

বুধবার (২৫ জুন) বিকাল ৪টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদসহ সর্বস্তরের সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা গেছে, গত ২১ জুন রেলওয়ে শ্রমিকদের ওপর হামলার বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর সবুর হোসেন সাংবাদিক আইয়ুব হোসেন পক্ষীকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় তিনি সেদিন রাতেই বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাংবাদিকদের এই মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় এ ধরনের হুমকি কখনোই মেনে নেওয়া যায় না। তারা সবুর হোসেনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের বেনাপোল প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, দৈনিক সমকালের প্রতিনিধি সাজেদুর রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার মো. আজিজুল হকসহ আরও অনেকে। এ সময় নির্যাতিত রেলওয়ে লেবার শ্রমিকরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের হুমকি দিয়ে সত্য চাপা দেওয়া যাবে না। প্রশাসনের উচিত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
  • জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জমিয়ত বিএনপির একটি বড় অংশ: কয়ছর এম আহমদ
  • ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প
  • গোলাপগঞ্জে ঈদ মেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম