Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে বিক্রিত জমি ফেরত নেওয়ার চেষ্টা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

Bangla FMbyBangla FM
৯:১১ am ২৬, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেবাড়িয়া গ্রামে ২০ বছর আগে বিক্রি করা জমি ফেরত নেওয়ার অপচেষ্টা এবং এ নিয়ে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সিরাজগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন প্রামানিক (৭২) ও মো. আলী প্রামানিক (৫০)।

লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন জানান, ২০০২ সালে তেবাড়িয়া গ্রামের মজিবর রহমান ও তার স্ত্রী শেফালী খাতুনের কাছ থেকে ১১ ডিসিমাল জমি ক্রয় করেন তারা। দলিল নং-৮০০৫, খতিয়ান নং-৮৮, দাগ নং-৩৯৫ (হাল ৪৮২) অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগ দখল করছেন।

তবে ২০ বছর পর জমি ফেরতের দাবিতে ওই দম্পতি তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করেন। এসব মামলার তদন্ত শেষে আদালত বারবার মামলাগুলো খারিজ করে দেন। এমনকি সিআইডি ও পিবিআইয়ের তদন্তেও এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

নিজাম উদ্দিন বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তারা সঠিক প্রতিবেদন দেওয়ায়, বাদী পক্ষ তাদের বিরুদ্ধেও পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন। এরপরও থেমে নেই হয়রানি—নতুন নতুন অভিযোগ ও মামলার মাধ্যমে আমাদের নিঃস্ব করে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “শুধু জমি ফেরত পেতে নয়, প্রতিশোধপরায়ণ মানসিকতায় তারা আমাদের পরিবারকে দিনের পর দিন ভোগান্তিতে ফেলছে।”

এ বিষয়ে জানতে মামলার বাদী শেফালী খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম