Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযান, ৩ কেজি গাঁজা-ইয়াবাসহ আটক ৩

Bangla FMbyBangla FM
৮:১৪ am ২৬, জুন ২০২৫
in অপরাধ
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১৭টি ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা যায়, স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, আটক রিপন শেখ মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ ৩ মার্চ ২০২৫ তারিখে বোয়ালমারী সেনা ক্যাম্পের পরিচালিত একটি অভিযানে তিনি গ্রেপ্তার হন এবং কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন।

আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী।

Tags: অপরাধপ্রশাসনযৌথ বাহিনীর অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় বিনা উদ্ভাবিত তিল চাষের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত
  • নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট আর কাটতে দেওয়া হবে না: ইশরাক
  • মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী
  • ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
  • সিলেটের কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম