Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তুচ্ছ ঘটনায় তালায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম, গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৭:৪৮ am ২৬, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকায় তুচ্ছ ঘটনায় এক বিএনপি নেতাকে লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার (২৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তালা উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত পুরস্কর গুহের পুত্র এবং ইসলামকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রকাশ গুহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ২১ জুন রাত ৮টার দিকে ইসলামকাটি দলিল লেখক অফিস সংলগ্ন শহিদুল ইসলামের দোকানের সামনে দু’গ্রুপের মধ্যে চলমান শালিস মীমাংসার সময় তিনি শান্ত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সন্ত্রাসী রিপন শেখ (পিতা: হাবিবুর রহমান খোকন শেখ), হাবিবুর রহমান খোকন শেখ (পিতা: মুজিবর শেখ) ও রসুল গাজী (পিতা: মৃত মোতাহার শেখ) সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়।

প্রকাশ গুহ জানান, তারা তাকে লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে তালা থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করেন। কিন্তু অভিযোগ দেয়ার পর থেকে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রকাশ গুহ অভিযোগ করেন, “স্থানীয় প্রভাবশালী মহিদুজ্জামান মধুর ছত্রছায়ায় রিপন শেখ, হাবিবুর রহমান ও রসুল গাজী এখন নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। আমার এবং আমার পরিবারের ওপর খুন-জখমের ভয়ভীতি দেখানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের একজন অনুসারী ও দীর্ঘদিন ধরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। বিগত ১৫ বছর ধরে ক্ষমতাসীন দলের নানা নির্যাতনের শিকার হয়েছি। এখনো সেই ধারাবাহিক নির্যাতনের মধ্যেই আছি। যারা অতীতে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, তারাই এখন নতুনভাবে আমাদের নেতাকর্মীদের উপর ত্রাস চালাচ্ছে।”

প্রকাশ গুহ বলেন, “আমাদের ওয়ার্ডে অধিকাংশ বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা সকলে আতঙ্কে দিন কাটাচ্ছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।” তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ অস্ট্রেলিয়া
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে যাচ্ছেন দিনাজপুর
  • যুদ্ধের তৃতীয় সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়ালো ১০৫ ডলার
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার
  • জাতীয় ঈদগাহ মাঠে একসাথে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ঢাদসিক প্রশাসক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম