Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

Bangla FMbyBangla FM
৩:২৩ pm ২৪, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক মায়ের অভিযোগের ভিত্তিতে তার মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার বক্সীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ২৪ বছর বয়সী জাহিদ হোসেনকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদ হোসেন ওই এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে।

ক্ষেতলাল ইউএনও আসিফ আল জিনাত জানান, “জাহিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে কোনো কাজকর্ম করত না এবং প্রায়ই মাদক কেনার টাকা চেয়ে তার মাকে শারীরিক নির্যাতন করত। অতিষ্ঠ হয়ে তার মা আমাদের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আমরা তার বাড়িতে গিয়ে তদন্ত করি এবং ঘটনাগুলোর সত্যতা পাই। জাহিদ নিজেও তার অপরাধ স্বীকার করে।”

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্তির কারণে জাহিদের পরিবারের ভেতরে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল। প্রতিবেশীরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

অনেকেই মনে করছেন, এই শাস্তি জাহিদের জন্য এক ধরনের সতর্কবার্তা হতে পারে। তার পুনর্বাসনের দিকটিও এখন গুরুত্ব দিয়ে ভাবা দরকার বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হোমনায় ইউসিসিএ চেয়ারম্যান অপহরণে গ্রেপ্তার ১
  • রাজবাড়ীতে ময়লা-ড্রেন পরিষ্কারে ছাত্রদল নেতা রোমান
  • লামায় ‘ফ্যামিলি কার্ড’ পেলে স্বস্তি ফিরবে নিম্ন আয়ের মানুষের
  • নাভারণ ব্যবসায়ীদের সাথে ইফতার করলেন আবুল হাসান জহীর
  • কুবিতে বরুড়া ছাত্র-ছাত্রী পরিষদের ইফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম