Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য আটক, কারাগারে প্রেরণ

Bangla FMbyBangla FM
৬:৫৯ am ২৪, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

নীলফামারী সংবাদদাতা:

অনলাইন ভিসা জালিয়াতির অভিযোগে নীলফামারীতে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ জুন) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ উপজেলার নিতাই মুসরত পানিয়াল পুকুর এলাকার মনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৬), কহিনুর ইসলামের ছেলে রুজু (২০) ও রাজু (২৬), এবং মুসরত বটতলা গ্রামের মুকুলের ছেলে আল আমিন (২১)।

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, শরিয়তপুর জেলার দক্ষিণ ডামুড্যা এলাকার বাসিন্দা নয়ন নামের এক ব্যক্তি অনলাইন ভিসার নামে প্রতারিত হয়ে ১৯ লাখ ১০ হাজার টাকা হারান। তার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ডিবি পুলিশ এবং পরিদর্শক আক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন এবং সৈয়দপুর উপজেলার দুটি ইউনিয়নে গড়ে ওঠা ভিসা প্রতারক চক্রগুলো বহুদিন ধরেই সাধারণ প্রবাসপ্রত্যাশীদের টার্গেট করে প্রতারণা করে আসছে। এসব প্রতারক চক্রের নেটওয়ার্কে স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে ঢাকার উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের হাত ধরে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৪ ক্রু নিহত
  • বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন
  • পুঠিয়ায় রাতভর উপজেলা প্রশাসনের অভিযান
  • মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
  • বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম