Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গাবালীতে সাগর থেকে ফিরে ট্রলার ঘাটে জেলে নিখোঁজ

Bangla FMbyBangla FM
১০:৪১ am ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী):
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে মাছ ধরা শেষে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিরাজ খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে যায়। সোমবার সকালে মাছ ধরা শেষে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে ফেরে। ঘাটে ভেড়ানোর সময় রশি দিয়ে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে তিনি নদীতে তলিয়ে যান।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে সহকর্মী জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো সন্ধান মেলেনি। নদীর তীরে নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয়রা উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানিয়েছেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাইজিং স্টার সোশ্যাল ক্লাবের উদ্যোগে ৫০০ টি হতদরিদ্র পরিবার পেল ঈদ খাদ্য সামগ্রী
  • সালথায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
  • পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক অভিযানের উদ্বোধন 
  • সারিয়াকান্দিতে ঈদ সামনে রেখে সড়কে পুলিশের অভিযান, কমছে যানজট
  • ছাত্রদলের আলোচিত সভাপতি পদপ্রার্থী কে এই আরিফ?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম