Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৯:১৩ am ২৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ):
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার আয়োজনে সোমবার (২৩ জুন) গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটস সভাপতি এম সাজ্জাদুল হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিশু-কিশোরদের মাঝে নৈতিক শিক্ষা, নেতৃত্ব গুণাবলী ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতে স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, উপজেলা জামায়াতের নেতা মাওলানা মো. বদরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম এবং ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন।

কার্নিভালের বিভিন্ন কার্যক্রম সঞ্চালনা করেন উপজেলা স্কাউটস সম্পাদক ও ড. এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।

এ আয়োজনে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট ও ৩০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, সঙ্গীত পরিবেশনা, স্কাউট শপথ পাঠসহ নানা সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয়।

দিনশেষে অংশগ্রহণকারী কাব স্কাউটদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের উদ্যোগকে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: বাংলাদেশ স্কাউটস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম