Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিরোজপুরে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

Bangla FMbyBangla FM
১২:০৬ pm ২২, জুন ২০২৫
in সংগঠন
A A
0

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সাধারণ মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে মৌলভী জয়নুল আবেদীন অ্যাসোসিয়েশন। রোববার (২২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা (সাঈদী ফাউন্ডেশন) প্রাঙ্গণে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।
তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের চোখের সমস্যায় ভোগার চিত্র দেখে আমরা এই ক্যাম্পের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে জেলার বিভিন্ন এলাকায় এমন আরও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।”

এই ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, চশমার পাওয়ার নির্ধারণ, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং বিনামূল্যে চশমা প্রদান করেন।
পাশাপাশি যাদের ছানি অপারেশনের প্রয়োজন, তাদের বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও নেওয়া হয়। এমন রোগীদের থাকা-খাওয়াসহ চিকিৎসার পুরো খরচ বহন করার ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন।

সেবাগ্রহণকারী রোগীরা জানান, এই ধরনের কার্যক্রম তাদের জন্য খুবই সহায়ক, কারণ তারা অনেকেই আর্থিকভাবে চক্ষু চিকিৎসা করাতে অপারগ। তাই অ্যাসোসিয়েশন ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
  • জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জমিয়ত বিএনপির একটি বড় অংশ: কয়ছর এম আহমদ
  • ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প
  • গোলাপগঞ্জে ঈদ মেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম