Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে পারিবারিক সংকটে সাংবাদিকের আত্মহত্যা

Bangla FMbyBangla FM
১১:৩৮ am ২২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল):
বরিশালের উজিরপুরে আর্থিক সংকট ও পারিবারিক হতাশা থেকে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন স্থানীয় সাংবাদিক শাওন চক্রবর্তী (৩২)। রোববার (২২ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাওন চক্রবর্তী উজিরপুর উপজেলার পূর্ব বামরাইল গ্রামের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। তিনি উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং উপজেলা পুরোহিত কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক পুত্র সন্তানের জনক শাওন দীর্ঘদিন ধরে পরিবারিক আর্থিক চাপ ও সন্তানকে ঘিরে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কয়েক দিন আগে তিনি নিজের ফেসবুক আইডিতে আত্মহত্যা-সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে জানান যে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বিষয়টি নজরে আসলে পরিবার ও সহকর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং পোস্টটি সরিয়ে ফেলেন।

তবে শনিবার (২১ জুন) দিবাগত রাতে পরিবারের অজান্তে কীটনাশক পান করেন শাওন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাওনের মৃত্যুর খবরে সহকর্মী, এলাকাবাসী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Tags: অপরাধসাংবাদিকের আত্মহত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ
  • বান্দরবানে ইটভাটার গ্রাসে ধ্বংস হচ্ছে পাহাড় ও ফসলি জমি
  • হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ অস্ট্রেলিয়া
  • সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে যাচ্ছেন দিনাজপুর
  • যুদ্ধের তৃতীয় সপ্তাহে তেলের দাম ব্যারেলপ্রতি ছাড়ালো ১০৫ ডলার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম