Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাকিস্তানের জন্য সিন্ধু চুক্তি চিরতরে বন্ধ : অমিত শাহ

news room1bynews room1
৯:০৪ pm ২১, জুন ২০২৫
in বিশ্ব
A A
0
অমিত শাহ

অমিত শাহ

ভারত আর কখনোই পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

অমিত শাহ বলেন, না এটা আর কখনোই পুনর্বহাল করা হবে না। পাকিস্তানে যেসব পানি যাচ্ছিল, তা আমরা এখন রাজস্থানে নিতে একটি খাল নির্মাণ করব। পাকিস্তান সেই পানির সুবিধা থেকে বঞ্চিত হবে, এত দিন তারা অন্যায়ভাবে পাচ্ছিল।

এই বক্তব্যের মধ্য দিয়ে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের পানি ভাগাভাগির চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ল।

১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় পাকিস্তানকে তিনটি পশ্চিমা নদী ইনডাস, ঝেলম ও চেনাব ব্যবহারের অধিকার দেওয়া হয় এবং ভারত পায় পূর্বের তিনটি নদী বিয়াস, রবি ও শতদ্রু।

এই নদীগুলোর প্রবাহ পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রায় ৮০ শতাংশ চাষাবাদ এ পানির উপর নির্ভরশীল।

সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগাম এলাকায় এক বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে এবং দায় পাকিস্তানের কাঁধে চাপায়। এরপরই নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

যদিও পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে আগেই তারা জানিয়েছে, সিন্ধু চুক্তি থেকে কোনো পক্ষ একতরফাভাবে সরে আসতে পারে না। পানিপ্রবাহ বন্ধ হলে সেটিকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে।

তারা আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে বলেও জানা গেছে।

Tags: অমিদ শাহচুক্তি বাতিলপাকিস্তানভারতসিন্ধু চুক্তি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ট্রাম্পের পরাজয় হবে?
  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম