Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনি সহিংসতা;বড়লেখায় ১৪ নেতার বিরুদ্ধে মামলা

Bangla FMbyBangla FM
৩:৩৫ pm ২১, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখার একটি ভোটকেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাই, জাল ভোট এবং বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাতে বড়লেখা থানায় মামলাটি দায়ের করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ।

মামলায় নাম উল্লেখ থাকা আসামিরা হলেন:

১) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন। 

২) সাবেক পরিবেশমন্ত্রীর এপিএস কবির আহমদ। ৩) বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম হেলাল উদ্দিন।

৪) সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি জালাল আহমদ।

৫) জেলা যুবলীগ সদস্য সালেহ আহমদ জুয়েল।

৬) উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক সাবুল আহমদ।

অর্থদাতা হিসেবে:

৭) সাইদুল ইসলাম।

৮) যুবলীগ নেতা মস্তফা উদ্দিন বাদল।

৯) মিজানুর রহমান টিটু।

১০) সাইফুল ইসলাম।

১১) আউয়াল আহমদ।

১২) জামাল উদ্দিন।

১৩) ফখরুল ইসলাম।

১৪) পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান।

মামলার বাদী সুমন আহমদ দাবি করেন,২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন তিনি ধানের শীষ প্রতীকের এজেন্ট হিসেবে গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ অতর্কিতে কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নৌকা প্রতীকে সিল মারতে থাকেন।

প্রতিবাদ করলে ধানের শীষ প্রতীকের এজেন্ট ও কর্মীদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়। অভিযোগে আরও বলা হয়, আসামি সাইদুল ইসলাম লাইসেন্সধারী পিস্তল ও রাম দা নিয়ে সরাসরি হামলায় অংশ নেন এবং কয়েকজনকে রক্তাক্ত জখম করেন। ভোটার ও বিএনপি সমর্থকদের ভয় দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,“মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

Tags: নির্বাচনি সহিংসতা;বড়লেখায় ১৪ নেতার বিরুদ্ধে মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম