Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনার ফুলতলা-ডুমুরিয়া বিলডাকাতিয়ায় জলাবদ্ধতা নিরসন ও কৃষিঋণ সুদ মওকুফের দাবিতে গ্রাহক সমাবেশ

Bangla FMbyBangla FM
২:০১ pm ২১, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

খুলনা প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার বিলডাকাতিয়া এলাকায় জলাবদ্ধতা নিরসনসহ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ধান গাছে ব্লাস্ট রোগ ও মাছের মোড়কের মতো নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণের সুদ মওকুফের দাবিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুর সাড়ে ৩টায় শিরোমণির খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করেন বিলডাকাতিয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া বদরুল আলম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, “আমার দল এখন ক্ষমতায় নেই, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শুনেছি। ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট ব্যাংক ও উপদেষ্টা পরিষদের সঙ্গে কথা বলে কৃষকদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, ফুলতলা থানা জামাতের আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা এবং খান জাহান আলী থানা শাখার আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো।

বক্তারা বলেন, খুলনা অঞ্চলের কৃষকরা একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে খরা, ধানের রোগ, মাছ চাষে ক্ষতি—এই সব মিলিয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছেন। কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফ না হলে তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন এবং তারা সরাসরি তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খোলা ময়দানে কক্সবাজার জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
  • সুনামগঞ্জে সংঘর্ষ, সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে উৎপাদন বন্ধ
  • পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • রাজশাহীতে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম