Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Bangla FMbyBangla FM
১০:০৮ am ২০, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রথম ঘটনায়, নড়াইলের নড়াগাতী থানাধীন ডর বল্লাটি গ্রামের মোঃ সৈকত শিকদার (২৫) কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মধ্যপাড়া জামে মসজিদের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে অংশ নেন থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসান মাহমুদ, এএসআই (নিঃ) মোঃ ইকরাম হোসেন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারের সময় সৈকতের কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সদর থানার মহিষখোলা গ্রামের মোঃ রাজ গাজী (২৮) কে গ্রেফতার করা হয়। একই দিনে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকার সুমন হাসানের ওয়ার্কশপের সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম