Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিকের নাম শুনে পালালো ধর্ষণ চেষ্টার অভিযুক্ত বাগান মাস্টার

Bangla FMbyBangla FM
১০:০০ am ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আছাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পুতুমদিপাড়া গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধ বাগান মাস্টারের (৬৫) বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) সকালে সাংবাদিকের আগমনের খবর শুনে অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী তৃপ্তি রায় জানান, তিনি ২০১২ সালে রাজবাড়ী সদরের সুশান্ত মণ্ডলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু স্বামীর নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে বাবার বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি এক সন্তানসহ সেখানে বসবাস করছেন।

ভুক্তভোগীর অভিযোগ, বাড়ির পাশেই বসবাসকারী বাগান মাস্টার দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি রাজি না হওয়ায় একাধিকবার শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন। সর্বশেষ চলতি মাসের ৩ জুন সকাল সাড়ে ১০টার দিকে ঘরে একা পেয়ে বাগান মাস্টার গৃহবধূর শরীরে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকিও দেন বলে জানান তিনি।

এ ঘটনায় গত ১৮ জুন বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃপ্তি রায়। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সত্যতা সম্পর্কে তারা অবগত এবং অভিযুক্ত বাগান মাস্টারের আচরণ দীর্ঘদিন ধরেই সন্দেহজনক ছিল।

ভুক্তভোগী গৃহবধূ জানান, “আমি বর্তমানে আতঙ্কে আছি। ওই বৃদ্ধ আমাকে বারবার কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করছে। এখন আমার বাড়ি থেকে বের হওয়াও দুঃসাধ্য হয়ে পড়েছে।”

ঘটনার পর অভিযুক্ত বাগান মাস্টার সাংবাদিকের আগমনের খবর পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যান। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: অপরাধধর্ষণ চেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম