Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে সর্বনাশ অনিবার্য—হুঁশিয়ারি দিল তেহরান

Bangla FMbyBangla FM
৫:০০ am ২০, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ডেস্ক রিপোর্ট:

ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ রূপ নেবে। “এই আগ্রাসনে ট্রাম্প প্রশাসন অংশ নিলে তা পুরো অঞ্চলকে নরকে পরিণত করবে,”—বলেন তিনি।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “এই যুদ্ধ আমেরিকার নয়। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে জড়ান, তাহলে তিনি ইতিহাসে এমন এক নেতা হিসেবে পরিচিত হবেন যিনি এমন একটি যুদ্ধে ঢুকে পড়েছেন, যা তার নয়।”

সাঈদ খতিবজাদে আরও বলেন, ইরান সবসময় কূটনীতির পক্ষেই রয়েছে। তবে যেহেতু ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে, এ অবস্থায় শান্তিপূর্ণ আলোচনার কোনো পরিবেশ নেই। তিনি জানান, বোমাবর্ষণ বন্ধ হলেই ইরান কূটনীতিকে অগ্রাধিকার দেবে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনই সামরিক পদক্ষেপ নিচ্ছেন না। বরং কূটনৈতিক প্রচেষ্টার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট বলেন, “আমরা চাই, ইরান পারমাণবিক অস্ত্রের পথ পরিহার করুক। কোনোভাবেই তাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ছাড় দেওয়া হবে না।”

গত ১৩ জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন সামরিক সদস্য। আহত হয়েছেন আরও ১,২৭৭ জন।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের যুদ্ধে রূপ নিলে এর প্রভাব সারা বিশ্বে পড়বে।

Tags: ইরানে হামলাতেহরানযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম