Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
২:৫২ pm ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় জেলা পুলিশের মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার সংখ্যা ও নিষ্পত্তির অগ্রগতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, ওয়ারেন্ট ও সমন তামিল, অপমৃত্যু ও আলামত সংশ্লিষ্ট মামলার অগ্রগতি, ট্রাফিক আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, “জেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে এবং আগাম তথ্য সংগ্রহে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি জেলা পুলিশের সার্কেল অফিসার ও থানার ওসি-দের উদ্দেশ্যে বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব বজায় রেখে, নির্ভুল তদন্তের মাধ্যমে জনআস্থার জায়গা আরও মজবুত করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন:

  • অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম
  • অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার
  • অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী
  • সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. হাফিজুর রহমান
  • সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান
  • সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম
  • জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি
  • সিরাজদিখানে অবৈধ ভাট্টি কারখানা ধ্বংস, মোবাইল কোর্ট পরিচালনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম