Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান প্রেমিকার, চাঞ্চল্য এলাকায়

Bangla FMbyBangla FM
৯:৪২ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী। প্রেমিকের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিনি ওই বাড়িতে অবস্থান নিয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের ২৮ বছর বয়সী এক তরুণী গত মঙ্গলবার সকালে উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে অবস্থান নেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

তরুণীর দাবি, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে আলাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। তখন আলাউদ্দিন তাকে গণিত বিষয়ে সহায়তা করতেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তিনি জানান, “বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলাউদ্দিন। এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে তিনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আমি শুধু বিশ্বাস করেছিলাম। এখন বিয়ে না করলে আত্মহত্যা করব। তাই শেষ আশ্রয় হিসেবে তার বাড়িতে এসেছি।”

অন্যদিকে, অভিযুক্ত আলাউদ্দিন বলেন, “ফেসবুকে পরিচয়ের পর আমি তাকে গণিতে সাহায্য করতাম। সে আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়, আমি রাজি হইনি। পরে আত্মহত্যার হুমকি দিলে ভয় পেয়ে যোগাযোগ রেখেছিলাম। আমি কখনো তাকে বিয়ের আশ্বাস দিইনি।”

ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। দুর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর ইসলাম ও ইউপি সদস্য এবাদ আলী জানান, তারা মেয়েটির অনশন ও অবস্থানের খবর পেয়ে ছেলেপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: বিয়ের দাবিতে অনশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের
  • ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে কড়াকড়ি: বাংলাদেশ ও মালয়েশিয়ার নতুন পদক্ষেপ
  • ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের
  • তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ
  • যুদ্ধ বন্ধ হওয়ার বিষয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম