Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

Bangla FMbyBangla FM
৮:৩৫ am ১৯, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


মো. দিল, সিরাজগঞ্জ :

“দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তির সোপানে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক আ. জা. ম. আহসান শহীদ সরকার।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “দেশীয় ফল শুধু সুস্বাদু নয়, এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের মেলা মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়াবে। পাশাপাশি কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মেলায় ১০টিরও বেশি স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, বেল, ডালিম, তাল ও লটকনসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে ফলজ গাছের চারা প্রদর্শন ও বিক্রয় কার্যক্রমও।

মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার, ফল চাষে উৎসাহমূলক আলোচনা সভা ও চারা বিতরণ কার্যক্রম। মেলা চলবে ২১ জুন পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ফলপ্রেমী ও কৃষিপ্রেমিক জনগণকে মেলায় এসে দেশীয় ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Tags: জাতীয় ফল মেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম