Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানে হামলার নিন্দা উত্তর কোরিয়ার, ইসরায়েলকে ‘মানবতার শত্রু’ বলল পিয়ংইয়ং

Bangla FMbyBangla FM
৮:১৩ am ১৯, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

উত্তর কোরিয়া ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিসিএনএ-তে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, যেখানে বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পিয়ংইয়ং-এর মতে, ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত, এবং এই হামলা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে—যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে এই সংঘাতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে। তারা দাবি করেছে, ইসরায়েল একটি “ক্যান্সার সদৃশ সত্তা”, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের নজরদারিতে রেখেছে। ইরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে তারা যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছে।

এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্য শেষ। এই অবস্থায় উত্তর কোরিয়া ওয়াশিংটনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে—মার্কিন নেতৃত্বাধীন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে অনিয়ন্ত্রিত বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম