Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাসানীর আদর্শেই অন্যায়ের বিরুদ্ধে গড়ে উঠতে হবে: সালাম পিন্টু

Bangla FMbyBangla FM
৩:১৫ pm ১৮, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0


মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল—‘অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত’। সেই শিক্ষা নিয়েই আমরা গড়ে উঠেছিলাম, বর্তমান প্রজন্মকেও সেই আদর্শ ধারণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করলেই হবে না, ন্যায়-অন্যায় চিনে সমাজে প্রতিবাদী চরিত্র গড়েও উঠতে হবে।”

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপ-মন্ত্রী জননেতা আব্দুস সালাম পিন্টু।

বুধবার (১৮ জুন) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাহমুদ।

প্রধান অতিথি আরও বলেন, “আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি অবিচল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমরা অনেক অন্যায় ও পাপ কাজ থেকে বাঁচতে পারব। তরুণ প্রজন্মের মাঝে চারিত্রিক দৃঢ়তা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন এবং গোপালপুর শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান।

এছাড়াও হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, কলেজের শিক্ষকবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকা‌ঠির নলছিটিতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশু আইসিইউতে
  • বাউফলে মধ্যরাতে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই
  • শূন্যহাত থেকে স্বপ্নের উদ্যোক্তা, কাকলি বেগমের গল্প
  • অসহায় মানুষকে সহায়তা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব: লায়ন গনি মিয়া বাবুল
  • নড়াইলের কালিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম