Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে পাটক্ষেত, অপরিপক্ক পাট কাটতে বাধ্য কৃষকেরা

Bangla FMbyBangla FM
১:৪১ pm ১৮, জুন ২০২৫
in কৃষি
A A
0

বিধান মণ্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে নিচু এলাকার পাটক্ষেতে জমেছে পানি। এতে অপরিপক্ক পাটের গোড়া পঁচে যাওয়ার আশঙ্কায় আগেভাগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। ফলে লোকসানের মুখে পড়তে চলেছেন পাটচাষিরা।

দেশজুড়ে ‘পাট-পেঁয়াজের রাজধানী’ নামে পরিচিত এই উপজেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। তবে, ঈদুল আজহার আগে ও পরে টানা কয়েকদিনের বৃষ্টিতে অনেক নিচু জমি পানিতে তলিয়ে যায়।

ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের পাটচাষি সিরাজ মোল্যা ও মুন্নু মাতুব্বর জানান, “পাট মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু এখন জমিতে পানি জমে গোড়া পঁচে যাওয়ার উপক্রম। বাধ্য হয়ে অপরিপক্ক অবস্থায় পাট কেটে ফেলছি।”

আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বকুল মাতুব্বর বলেন, “গোড়ায় পঁচন ধরেছে, ফলন হবে না—তাই কাটছি, কিন্তু কিছুই হাতে থাকছে না।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, “উপজেলায় এবার পাটের ভালো ফলনের সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ কয়েকদিনের বৃষ্টিতে কিছু নিচু জমিতে পানি জমেছে। ফলে কিছু কৃষক পাট কেটে নিচ্ছেন। তবে সব এলাকায় সমস্যা হয়নি, এখনো ভালো ফলনের আশা করা যাচ্ছে।”

সালথার বহু কৃষকের মতো আরও অনেকেই এখন নিরুপায়—একদিকে জমিতে জমে থাকা পানি, অন্যদিকে অপরিপক্ক পাট, আর মাথায় লোকসানের চাপ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জে তরুণদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
  • জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জমিয়ত বিএনপির একটি বড় অংশ: কয়ছর এম আহমদ
  • ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম