Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে আলোচিত ডাকাতি মামলায়  সহযোগী প্রশান্ত রবিদাস গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১:০৫ pm ১৮, জুন ২০২৫
in আইন ও আদালত
A A
0

জয়পুরহাট জেলা প্রতিনিধি:  

জয়পুরহাটের কালাই উপজেলার বাখরা গ্রামে  আলোচিত ডাকাতি মামলার অন্যতম সহযোগী শ্রী প্রশান্ত রবিদাস (২৬)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাবের একটি যৌথ দল।

জানা যায়, গতকাল ১৭ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রশান্ত রবিদাস আক্কেলপুর উপজেলার গোবিনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর গ্রামের মোহন রবিদাসের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকিরের বাড়িতে এক সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। তারা বাড়ির টয়লেটের ছাদ ভেঙে ঘরে প্রবেশ করে, পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, চারটি বিদেশি জাতের গরু, চাল, কাপড়সহ প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

ডাকাতির ঘটনায় পরদিন কালাই থানায় একটি মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে সক্ষম হয়। এই ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার রাতে আক্কেলপুর থানা এলাকা থেকে মামলার মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: জয়পুরহাটে আলোচিত ডাকাতি মামলায়  সহযোগী প্রশান্ত রবিদাস গ্রেপ্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • টাঙ্গাইলের মির্জাপুরে বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • শরীয়তপুরে জাজিরায় অবৈধ সেমাই কারখানায় লাখ টাকা জরিমানা
  • মানব সম্পদ তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি-উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন
  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম