Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের পাশে ইয়েমেন”: ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোটের নতুন বার্তা

Bangla FMbyBangla FM
১২:১২ pm ১৮, জুন ২০২৫
in বিশ্ব
A A
0

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার সরব হলো মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ। ইয়েমেনের শীর্ষ ইসলামপন্থী সংগঠন আনসারুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মুহাম্মদ আল-বাখিতি এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পূর্ণ সমর্থন দেবে ইয়েমেন।

তিনি বলেন,

“আমরা যেভাবে গাজা উপত্যকার পাশে দাঁড়িয়েছি, ঠিক সেভাবেই এবার ইরানের পাশে দাঁড়াবো। দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধে আমরা কণ্ঠ মিলিয়েছি।”

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদী আল-মাশাত আরও এক ধাপ এগিয়ে বলেছে,

“ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনে অংশ না নেওয়ার জন্য অন্যান্য দেশগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি।”

এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরায়েল-ইরান উত্তেজনার পরিণতির পূর্ণ দায়ভার ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

উল্লেখ্য, ১৩ জুন রাতে ইসরায়েল কোনও উসকানি ছাড়াই ইরানের অভ্যন্তরে বসতবাড়িসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যাতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ও বেসামরিক নাগরিকরা।

জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘নরকের দরজা’ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে শাস্তিমূলক পাল্টা হামলা শুরু করে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তারা তেল আবিব, হাইফা সহ বিভিন্ন ইসরায়েলি শহরে বিস্ফোরণ ঘটায়।

এ প্রসঙ্গে ইরাকের ফাতহ জোটের সদস্য আলী হুসেইন বলেছেন,

“ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের মদদ প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাছে আর সহ্যযোগ্য নয়। আমরা চুপ থাকবো না।”

ইসলামী প্রজাতন্ত্র ইরানও জানিয়ে দিয়েছে,

“যতদিন প্রয়োজন, ততদিন আমাদের প্রতিশোধমূলক অভিযান চলবে।”

বিশ্লেষকরা মনে করছেন, একাধিক দেশের এই প্রতিরোধ ঘোষণা মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতির চিত্রও পাল্টে দিতে পারে।

Tags: “ইরানের পাশে ইয়েমেন”: ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোটের নতুন বার্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম