Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে ২,৪৫০ জন কৃষককে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

Bangla FMbyBangla FM
৮:৫৫ am ১৮, জুন ২০২৫
in কৃষি
A A
0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের রোপা আমন মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ২,৪৫০ জন কৃষক বিনামূল্যে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উফশী জাতের ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বলেন, এই সহায়তা তাদের চাষাবাদে উৎসাহ দেবে ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন প্রণোদনা অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সরওয়ার তৌহিদসহ স্থানীয় কৃষক ও সাংবাদিকবৃন্দ।

Tags: ধানবীজ ও সার বিতরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লামা রিপোর্টার্স ক্লাবের নতুন সভাপতি তৈয়ব, সম্পাদক বেলাল
  • জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জমিয়ত বিএনপির একটি বড় অংশ: কয়ছর এম আহমদ
  • ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প
  • গোলাপগঞ্জে ঈদ মেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম