Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Bangla FMbyBangla FM
৩:৩৭ pm ১৭, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই কর্মসূচিতে সহযোগিতা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম সুলতান, প্রফেসর এফ এম আমিনুজ্জামান, ড. নুর মহল আক্তার বানু, প্রফেসর রুহুল আমিন, প্রফেসর জামশেদ আলম, প্রফেসর তারিক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা, যার মধ্যে ছিলেন নাহিয়ান হোসেন নিনাদ, নাজমুল হোসেন সুইট, শরিফুল ইসলাম, আহমেদুল কবীর তাপস, কৃষিবিদ মেজবাহ, শোয়াইব, মোরসালিন অনিক ও সালমান রকিব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বাড়াতে এবং নেত্রী ডা. জুবাইদা রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম