Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আলফাডাঙ্গায় কার্পেটিংয়ে চরম অনিয়ম, হাত দিয়েই উঠছে পিচঢালাই

Bangla FMbyBangla FM
৫:২৫ am ১৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. আসাদুজ্জামান মিয়া,ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভেন্নাতলা থেকে বেড়িরহাট সড়কের সংস্কার কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কে কার্পেটিং করার একদিন পরই হাত দিয়ে টান দিলে তা উঠে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, নিম্নমানের বিটুমিন ও সামগ্রী ব্যবহারের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাহমুদ এন্টারপ্রাইজ সড়ক সংস্কারের দায়িত্বে থাকলেও শুরু থেকেই নিম্নমানের কাজ করে আসছে বলে জানান তারা।

স্থানীয় দোকানদার জুয়েল রানা বলেন, “আমরা অনেক আশা নিয়ে কাজ শুরু দেখে খুশি হয়েছিলাম, কিন্তু কার্পেটিংয়ের একদিন পরই তা উঠে যেতে দেখে হতাশ হয়েছি।”

৩,৭০০ মিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজে বরাদ্দ রয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। এলজিইডি’র অধীনে কাজটি বাস্তবায়ন হচ্ছে। গত শনিবার (১৪ জুন) ভেন্নাতলা অংশে ১৫০ মিটার কার্পেটিং করা হয়, আর পরদিন রোববার (১৫ জুন)ই স্থানীয় এক মোটরসাইকেল আরোহী ওই অংশে দুর্ঘটনার শিকার হন। এরপরই সড়কের বিভিন্ন অংশে হাতে টান দিয়ে উঠে আসতে দেখা যায় পিচঢালাই।

ঘটনাস্থলে সহকারী প্রকৌশলী ও ঠিকাদারের উপস্থিতিতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে তারা অবরুদ্ধ হন। পরে উত্তেজিত জনতার ভয়ে তারা স্থান ত্যাগ করেন এবং কাজ বন্ধ হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, “এভাবে শুরুতেই এমন নাজুক অবস্থা হলে পুরো কাজ নিয়েই শঙ্কা রয়েছে।”

ঠিকাদার মাহমুদ দাবি করেন, “সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। ৭২ ঘণ্টার আগে কার্পেটিং স্থায়ী হয় না। কিন্তু স্থানীয়রা তা না বুঝেই অভিযোগ করছে।”

এ প্রসঙ্গে এলজিইডির আলফাডাঙ্গা উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম বলেন, “গুণগত মান বজায় রেখেই কাজ করা হচ্ছে। তবে ঠিকাদারের গাফিলতি আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, স্থানীয়দের আপত্তির কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুতই কাজ পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।

Tags: আলফাডাঙ্গাচরম অনিয়মদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম