Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নগরভবনে ইশরাকের সভা : নামের পাশে ‘মাননীয় মেয়র’!

Bangla FMbyBangla FM
১:২৩ pm ১৬, জুন ২০২৫
in রাজনীতি
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সিনিয়র প্রতিবেদক:

নগর ভবনে প্রথমবারের মত একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা রয়েছে।

সোমবার (১৬ জুন ) নগর ভবনের কনফারেন্স রুমে এ সভা করেন তিনি।

সভা সূত্রে জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই আন্দোলন চললেও নাগরিক সেবা চলমান ছিল। জনগণের দুর্ভোগ যেন চরম আকারে না হয়, সে চেষ্টা আছে। 

মশক নিধন কার্যক্রম চালু রাখার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ইশরাক হোসেন বলেন, মঙ্গলবার (১৭ জুন) ৭০টিরও বেশি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে দেখা করা হবে।

প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড মনিটরিং কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ড সচিববের মাধ্যমে জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সার্টিফিকেট কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন কাজ করার আহ্বান জানানো হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদের। 

এছাড়া আগামী পরশুদিন ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সব স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনায় বসবো।

গেজেট প্রকাশের পর থেকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অবৈধ মন্তব্য করে ইশরাক বলেন, আইনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে আমাকে নগর ভবনে বসতে দেওয়া হবে না। প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আসিফ মাহমুদের পিএস শত কোটি টাকা দুর্নীতি করেছে। 

এর আগে রোববার ইশরাক ঘোষণা দেন, জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।

এদিকে আজ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন।

ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

 এসব নিয়ে সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের।

Tags: নগরভবনে ইশরাকের সভা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীর সমাজসেবা উপপরিচালকের বদলি, দায়িত্বে নঈম জাহাঙ্গীর
  • সৈয়দপুরে টিসিবির মসুর ডাল জব্দ
  • শাবিপ্রবি অফিসার্সের ইফতার ও দোয়া মাহফিল
  • ইউকেতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ইফতার
  • পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম